পাকিস্তানে প্রধানমন্ত্রী হিসাবে ৬০ শতাংশ ভোটারের পছন্দ ইমরান খান:

পাকিস্তান নির্বাচন কমিশন মনোনয়ন বাতিল করায় পার্লামেন্টের আসন্ন নির্বাচনে লড়তে পারবেন না তিনি। তাঁর দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)-এর বহু প্রার্থীর মনোনয়নও বাতিল হয়েছে ইতিমধ্যেই। কিন্তু পাকিস্তানে ভোটের আগে জনমত সমীক্ষায় এখন এগিয়ে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল। আর ওই সমীক্ষায় পছন্দের প্রধানমন্ত্রী হিসাবে ৬০ শতাংশ ভোটার ইমরান খানের নাম করেন। নওয়াজের প্রতি সমর্থন ৩৬ শতাংশ ভোটারের।

আনন্দবাজার জানায়, কয়েক মাস আগে আমেরিকার একটি জনমত সমীক্ষা সংস্থা পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের জনপ্রিয়তা নিয়ে একটি সমীক্ষা করেছিল। তার ফল বলছে, ৩৮ শতাংশ পাকিস্তানি ভোটদাতার পছন্দের দল পিটিআই। প্রাক্তন দুই প্রধানমন্ত্রী নওয়াজ ও শাহবাজ শরিফের দল ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন)-এর প্রতি সমর্থন জানিয়েছেন ১৮ শতাংশ ভোটদাতা।

এ ছাড়া নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল ‘পাকিস্তান পিপলস পার্টি’ (পিপিপি) ১৫ শতাংশ, তেহরিক-ই-লব্বাইক পাকিস্তান (টিএলপি) ১০ শতাংশ, জামাতে ইসলামি (জেআই) ৯ শতাংশ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)-র প্রতি ৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে বলে ওই জনমত সমীক্ষায় জানা গিয়েছে। 

আগামী ৮ ফেব্রুয়ারি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ এবং প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচন। ইমরান খান জেলে থাকলেও তাঁর দল পিটিআই ভোটে অংশ নেবে বলে সিদ্ধান্ত নিয়েছিল নভেম্বরে। 

এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ বাতিলের বিষয়ে ‘ইলেকশন কমিশন অব পাকিস্তান’ (ইসিপি) যে পদক্ষেপ করেছিল, বুধবার পেশোয়ার হাই কোর্ট তা পুনর্বহাল করেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads