লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ক্ষেপনাস্ত্র হামলা হুথিদের

হুথি যোদ্ধারা বাব এল-মানদাব প্রণালীতে চলাচল করা পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছে । এই অভিযোগ জানিয়েছে মার্কিন সেনারা। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিওরের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে এই খবর। 

রিপোর্টে জানানো হয়েছে, মঙ্গলবার ইরিট্রিয়া এবং ইয়েমেনের উপকূলের মধ্যে পণ্যবাহী জাহাজে বিস্ফোরণ হয়। তবে এই আক্রমণে জাহাজের কোনও ক্ষতি হয়নি। চালকদলের সব সদস্যরা সুরক্ষিত রয়েছেন। এনিয়ে মার্কিন সেনাদের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর তরফে জানানো হয়েছে, দক্ষিণ লোহিত সাগরের পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে দুটি অ্যান্টিশিপ বা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুথিরা। সেখানে আরও কয়েকটি বাণিজ্যিক জাহাজ ছিল। কিন্তু এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ খবর জানিয়ে বলেছেন, সিএমএ সিজিএম ট্যাগ নামক জাহাজটি ইয়েমেনের নৌবাহিনীর সতর্কতা কয়েক দফা উপেক্ষা করার পর এটিতে হামলা চালানো হয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads