বিশ্বের সেরা ১০ বিমানবন্দরের তালিকায় ৩টিই ভারতের
বিশ্বের সেরা ১০টি বিমানবন্দরের মধ্যে স্থান পেয়েছে ভারতের তিনটি বিমানবন্দর। বিমানবন্দরগুলো মধ্যে রয়েছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুরুর কেম্পগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর ও কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর।
২০২৩ সালে সময় মেনে পরিষেবা প্রদানের (অবতরণ ও উড়ানের নির্দিষ্ট সময়ের ১৫ মিনিটের মধ্যে) ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরের র্যাঙ্কিং প্রকাশ করেছে বিমান পরিবহনের তথ্য সংগ্রহকারী সংস্থা সিরিয়াম।
সিরিয়ামের তথ্যানুযায়ী, ‘লার্জ’ বা যাত্রী পরিবহনের দিক দিয়ে বৃহৎ বিমানবন্দরগুলোর তালিকার প্রথম দশে দুটি ভারতীয় এয়ারপোর্ট রয়েছে। দুই নম্বরে আছে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তিন নম্বরে ঠাঁই পেয়েছে বেঙ্গালুরুর কেম্পগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। আর শীর্ষে আছে আমেরিকার মিনেপলিসের সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি