৩ বছরের মধ্যে বিশ্বে খাদ্যের দাম সর্বনিম্ন: জাতিসংঘের খাদ্য সংস্থা

শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, চিনি, উদ্ভিজ্জ তেল ও মাংসের মূল্য কমে তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। 

বার্তাসংস্থা আনাদুলু জানায় ফাও-এর খাদ্য মূল্য সূচক অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত খাদ্যের মূল্যে ধ্বস নেমেছে ১.৫% এবং ১১৮.৫ পয়েন্টে যা বিগত তিন বছরে সর্বনিম্ন। ২০২৩ সালের সামগ্রিক মূল্য সূচক অনুযায়ী, ১২৪ পয়েন্ট রেকর্ড করা হয়েছে যা ২০২২ সালের সূচকের চেয়ে ১৯.৭ পয়েন্ট বা ১৩.৭% কম।

ফাও-এর খাদ্য মূল্য সূচকটি একটি ট্রেড-ওয়েটেড ইনডেক্স যা পাঁচটি প্রধান খাদ্য পণ্য গ্রুপের আন্তর্জাতিক বাজার মূল্য ট্র্যাক করে। সে অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চিনির মূল্য ১৬.৬% হ্রাস পায়। ২০২১ সালের নভেম্বর থেকে উদ্ভিজ্জ তেলের মূল্য ১.৪% কমেছো। অপরদিকে এশিয়ায় শুকরের মাংসের চাহিদা কম হওয়ায় মাংসের দাম কমেছে ১%। তবে উল্টোদিকে খাদ্যশস্যের মূল্য গত মাসের তুলনায় ১.৫% বেড়েছে, যার প্রধান কারণ আমদানি-রপ্তানিতে ব্যবস্থাপনা সম্পর্কিত জটিলতা ও কৃষ্ণ সাগরকে কেন্দ্র করে উত্তেজনা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads