অস্ট্রেলিয়ায় দুই শতাধিক টিকটিকি জব্দ, গ্রেপ্তার ৩

অস্ট্রেলিয়া থেকে হংকংয়ে অবৈধভাবে শত শত  টিকটিকি (তক্ষক) পাচার করত একটি সংঘবদ্ধ পাচারকারী দল। পুলিশ এদের কাছ থেকে ২৫৭টি টিকটিকি ও ৩টি সাপ উদ্ধার করে। নিউ সাউথ ওয়েলস পুলিশ পাচারকারী দলটির দুই পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করেছে। 

সরীসৃপগুলির আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৫ হাজার ডলার। দোষী সাব্যস্ত হলে, গ্রেপ্তারকৃত ৩ পাচারকারীর ১৫ বছরের জেল হতে পারে।
উদ্ধারকৃত সরীসৃপগুলিকে চিকিৎসা দেওয়ার পর বনে ফিরিয়ে দেয়া হবে। 

ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার (ডব্লিউডব্লিউএফ) বলছে গত কয়েক দশক ধরে হংকং বিভিন্ন বিদেশী প্রাণীর বিপুল চাহিদা সৃষ্টি হওয়ায় দেশটিতে এসব প্রাণীর অবৈধ বাজার গড়ে উঠেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads