হোয়াইট হাউসের বাইরের ফটকে গাড়ির ধাক্কা, চালক আটক

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হল হোয়াইট হাউস। সোমবার সন্ধ্যা ছয়টার কিছু আগে এই ঘটনা ঘটে। হোয়াইট হাউসের কাছ থেকে সোমবারই এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, আটক ব্যক্তি একজন গাড়িচালক। তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি বাইরের ফটকে গাড়ি তুলে দিয়েছিলেন। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শহরের বাইরে ছিলেন। 

এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক  সে সম্পর্কে নিরাপত্তা কর্মকর্তারা কিছু বলেননি । মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক্সে বলেছেন, ঘটনার পর গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়। তারা ঘটনাটি তদন্ত করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads