‘ট্রিপলডেমিক’ ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রে
দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে তিনটি প্রধান শ্বাসযন্ত্রের ভাইরাস ফ্লু, কোভিড-১৯ এবং আরএসভি যুক্তরাষ্ট্রে ‘ট্রিপলডেমিক (তিনটি ভাইরাসের আক্রমণ)’ আশঙ্কাকে বাড়িয়ে তুলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি রিপের্টে বলা হয়, বিশ্বব্যাপী করোনভাইরাস বিস্তারের পাশাপাশি ২৩ ডিসেম্বর পর্যন্ত জেএন-১ ভ্যারিয়েন্টের প্রভাব ছিলো সর্বাধিক। সিডিসির রিপোর্ট মোতাবেক দেশটিতে বর্তমান আক্রান্তদের মধ্যে ৩৯-৫০ শতাংশ জেএন-১ ভ্যারিয়েন্টের শিকার।
ফক্স নিউজের প্রাতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে আগের বছরের চেয়ে প্রায় ৮ মিলিয়ন কম লোক ফ্লু ভ্যাকসিন পাওয়ায় ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যাও বেড়েছে। অপরদিকে শীতকালে আরএসভি ভ্যাকসিন দূর্লভ ও দামী হওয়ায় অনেকেই এটি ক্রয় করতে পারছেন না, তাই এদিক থেকে একটি আসন্ন ঝুকি লক্ষ্য করছে সিডিসি।
এ ব্যাপারে ইউটিএইচ হ্যালথ হিউস্টনের সংক্রামক রোগ এবং মহামারীবিদ্যা বিভাগের প্রধান ডাঃ লুইস অস্ট্রোস্কি বলেন, কংগ্রেসের কার্যক্রম নিয়ে অতিরিক্ত সংবাদ প্রকাশের চেয়ে এই তিনটি মহামারী রোগের ব্যাপারে উচ্চতর সতর্কতা প্রচারের প্রয়োজন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি