ভিয়েতনামের সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে ১৮ বছরের কারাদণ্ড
শুক্রবার দেশটির একটি আদালত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থান লংকে করোনভাইরাস টেস্ট কিট কেলেঙ্কারিতে ঘুষ নেওয়ায় দোষী সাব্যস্ত হলে এই কারাদণ্ড দেন।
ভিয়েতনামের অনলাইন পত্রিকা ফাপ লুয়াট জানায়, নগুয়েন থান লং-এর বিরুদ্ধে একটি স্থানীয় সংস্থার সঙ্গে মিলে করোনাভাইরাস পরীক্ষার কিট তৈরি ও তার মূল্য বৃদ্ধি, রাষ্ট্রীয় অর্থায়নে একটি গবেষণা ইউনিট কমিশন করা এবং ২ কোটি ২৫ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগ আনা হয়েছে।
রয়টার্স জানায়, আদালতে এসকল অভিযোগ স্বীকার করে লং বলে, ‘আমি ভুল ছিলাম, আমি দুঃখিত।’ ভিয়েতনামে চলমান দুর্নীতিবিরোধী অভিযান ও প্রচারণার অধীনে শত শত সিনিয়র কর্মকর্তাদের দুর্নীতির জন্য তদন্ত করা হয়েছে যার কারণে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুক এবং দুই উপ-প্রধানমন্ত্রীসহ অনেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি