ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলায় বাড়লো জ্বালানি তেলের দাম 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইয়েমেনে বিমান হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন জো বাইডেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে আকাশ ও সমুদ্র পথে হামলার পর বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ২৫ ডলার হয়েছে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ শতাংশ বেড়ে ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

ডাইওয়া ক্যাপিটাল মার্কেটের হেড অব ইকোনমিক রিসার্চ ক্রিস সিক্লুনা রয়টার্সকে বলেন, শুক্রবার সকালে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। এখন তা ৮০ ডলার ছাড়িয়ে গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads