তিন দশকে চীনে সর্বনিম্ন প্রবৃদ্ধি ৫.২ শতাংশ

বুধবার দেশটিতে জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়। ১৯৯০ সালের পর থেকে এটিই দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধি। মূলত দেশটিতে নাগরিকদের বিভিন্ন পণ্য ও গৃহস্থালীর ব্যয় হ্রাস পাওয়ায় এবং বৈশ্বিক অর্থনৈতিক বিশৃঙ্খলার কারণে দেশটির অর্র্থনৈতিক গতি মন্থর হয়ে পড়েছে। 

যদিও পরিসংখ্যান অনুযায়ী এই প্রবৃদ্ধি চীনের বার্ষিক লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ তবুও দেশটির ব্যবসাক্ষেত্র ও ভোক্তাদের ব্যয়বৃদ্ধিতে এটি চাপ সৃষ্টি করবে। 

এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত মাসে চীনের আরেকটি পরিসংখ্যান জানায়, দেশটিতে তিন মাস যাবত ধারাবাহিক মুদ্রাস্ফীতি অব্যাহত রয়েছে। এটির সম্ভাব্য কারণ ব্যয়ের প্রতি ভোক্তাদের অনীহা। তাছাড়া যুক্তরাষ্ট-চীন উত্তেজনা ও চীন ভিত্তিক নির্ভরতা কমাতে বিভিন্ন দেশ থেকে সরবরাহ চেইন সৃষ্টি এর আরেকটি বড় কারণ।

চীনের এই জিডিপিকে কেন্দ্র করে দেশটিতে বর্তমান বেকারত্বের হার ৫.১ শতাংশ যা আগের চেয়ে কিছুটা বেশি। কর্মকর্তাদের মতে, দেশটিতে গত বছরের মে মাসে ১৬ থেকে ২৪ বছর বয়সী পাঁচজনের মধ্যে একাধিক তরুণ বেকার ছিলো। এ বিষয়ে দেশটির এনবিএস কমিশনার কাং ই বলেন, ২০২৩ সালের অবস্থা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার একটি ‘কঠিন কাজ’।

Walton Ads