পাকিস্তান ও ইরানকে ‘সংযত’ হতে বললো চীন

বুধবার এক বিবৃতিতে বেলুচিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। এ সময় উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশকে একসাথে কাজ করতে বলেন তিনি। 

মুখপাত্র মাও নিং-এর উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, ‘আমরা ইরান ও পাকিস্তান উভয়কেই ঘনিষ্ঠ প্রতিবেশী এবং প্রধান ইসলামী দেশ হিসেবে বিবেচনা করি। ইরান ও পাকিস্তান উভয়ই বেইজিংয়ের ঘনিষ্ঠ অংশীদার এবং সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য।’

২০১২ সালে পাকিস্তানে গঠিত জইশ আল-আদিল নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করে ইরান এবং দেশটির অভিযোগ সাম্প্রতিক বছরগুলিতে ইরানের মাটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এই সংগঠন। ইরানের সরকারি বার্তাসংস্থা নুর নিউজ মঙ্গলবার দাবি করে বেলুচিস্তানে চালানো ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলাটির মাধ্যমে জইশ আল-আদিল এর পাকিস্তান সদর দফতর ধ্বংস হয়েছে।

Walton Ads