রমজানের আগে গাজায় যুদ্ধবিরতি হচ্ছে না: বাইডেন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অবিরাম আগ্রাসন, তান্ডব ও গণহত্যার ১৫৫তম দিন শনিবার(৯ মাচ)। এতে অন্তত ৩০ হাজার ৮৭৮ ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজার ৪০২ জন আহত হয়েছেন। হতাহতদের ৭২ শতাংশই নারী ও শিশু।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতি হওয়ার খুবই কঠিন বলে মনে হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে রোববার (১১ মার্চ) থেকে ফিলিস্তিনে রমজান শুরু হতে পারে।
বাইডেন আরও বলেন, ‘রমজান এগিয়ে আসায় আমি অধিকৃত পূর্ব জেরুজালেমে সম্ভাব্য সহিংসতা নিয়ে খুবই উদ্বিগ্ন।’ চলতি সপ্তাহের প্রথম দিকেও তিনি অনুরূপ সতর্কতা জানিয়েছিলেন। হামাস পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা অভিমুখে গণযাত্রা করার ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে।
হামাস আরও বলেছে, গাজা থেকে ইসরায়েলের বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া ইসরায়েলি জিম্মি মুক্তি দেওয়ার তাদের দাবির ব্যাপারে তারা কোন আপোস করবে না।