এপ্রিলেই কারামুক্ত হতে পারেন ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতারা এমনটাই প্রত্যাশা করছেন। ‘নয়া পাকিস্তান’ নামে একটি অনুষ্ঠানে পিটিআই নেতা লতিফ খোসা জোর দিয়ে বলেন, ‘আমি এটি নিশ্চিত করে বলছি যে, পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে এই এপ্রিলেই মুক্তি দেওয়া হবে।

ডন জানিয়েছে, পিটিআই মুখপাত্র রওফ হাসান বলেছেন যে সামরিক সংস্থা যেহেতু ‘তার সমস্ত ছোট বিকল্পগুলি শেষ করে দিয়েছে’, তাই তাদের কাছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনা করা ছাড়া ‘অন্য কোন বিকল্প ছিল নেই’।

ইমরান খানের মুক্তির বিষয়ে সরকার-সেনাবাহিনীর সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কি না - এমন এক প্রশ্নের জবাবে লতিফ খোসা বলেন, ইমরান খানের মুক্তি কোনো সমঝোতার অংশ হিসেবে হচ্ছে -এমনটা ভাবা অন্যায়।

পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে সাইফার মামলা ও ইদ্দত মামলার বিষয়ে লতিফ খোসা জানান, এগুলোর আসলে ভিত্তি নেই। তিনি বলেন,‘সাইফার মামলায় আদালত ইতোমধ্যেই সেই কথিত ‘সাইফার কোথায় আছে’ সেই বিষয়টি পর্যবেক্ষণ করেছে। আর ইদ্দত মামলাটি একটি লজ্জাজনক বিষয়।

Walton Ads