গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যে আজ নিরাপত্তাহীন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

 হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেছেন, রোববার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেনের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রহোসেইন আমির-আবদুল্লাহিয়ান এ মন্তব্য করেন। 

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তার দেশ মধ্যপ্রাচ্যে অশান্তি, দুশ্চিন্তা ও উত্তেজনা দেখতে চায় না। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 


হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, গাজায় যুদ্ধ থামাতে ইউরোপের দেশগুলোকে এগিয়ে আসতে হবে। এজন্য ইসরায়েলের কাছে তাদের অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে।

ইরানের ইস্পাহান শহরের গত শুক্রবার ড্রোন হামলা হয়। এর আগে ইসরায়েলে হামলা নজীরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইরান-ইসরায়েলের মধ্যেও উত্তেজনা বেড়েছে ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads