জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে ছুরিধারী ব্যক্তি নিহত

জার্মানির মানহাইম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ফ্যাকাল্টি ভবনের গ্রন্থাগারে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে৷ 

পুলিশ বলছে, ৩১ বছর বয়সী এক জার্মান নাগরিকের হাতে বড় ছুরি ছিল। তিনি গ্রন্থাগারের এক কর্মীকে আঘাত করেছিলেন। পুলিশের দাবি, ‘হুমকি পরিস্থিতি’ তৈরি হওয়ায় ছুরিকাঘাত করেছে গুলি করা হয়েছে।

এ বিষয়ে সরকারি কৌঁসুলি বলেছেন, আগেও কয়েকবার খারাপ আচরণের কারণে নিহত ব্যক্তিকে গ্রন্থাগারে নিষিদ্ধ করা হয়েছিল। পুলিশও আগে থেকেই তাকে চিনতো।

বাডেন-ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের ক্রিমিনাল পুলিশ অফিস পুলিশের অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্ত করছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads