তানজানিয়ায় প্রবল বর্ষণ ও ভূমিধ্বসে নিহত ১৫৫

তানজানিয়ার প্রধানমন্ত্রী কাশিম মাজালিওয়া বৃহস্পতিবার পার্লামেন্টকে জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ভূমিধসে ১৫৫ জন মারা যাওয়া ছাড়াও আহত হয়েছেন আরো ২৩৬ জন। ধসে গেছে প্রায় ১০ হাজার বাড়িঘর এবং গৃহহীন হয়েছেন দুই লাখ মানুষ। 

রাজধানী দোদোমায় তিনি পার্লামেন্টে আরো জানান, এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস, বন্যা এবং ভূমিধসে দেশের বিভিন্ন অংশে এক বিদঘুটে পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে রয়েছে মৃত্যু, শস্যের ক্ষতি, বাড়িঘর সম্পদের ক্ষতি এবং অবকাঠামোর মধ্যে রাস্তা, ব্রিজ এবং রেলওয়ে। উল্লেখ্য এল নিনো হলো জলবায়ু প্যাটার্নের একটি প্রাকৃতিক ইভেন্ট, যা সাধারণত বিশ্বব্যাপী তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরা ও ভারী বৃষ্টিপাতের জন্য দায়ী। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads