মুখ্যমন্ত্রীর পদ না ছাড়ায় কেজরীওয়ালকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ না ছেড়ে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছেন অরবিন্দ কেজরীওয়াল। শুক্রবার এমনই পর্যবেক্ষণ দিল্লি হাই কোর্টের।এখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দেওয়ায় আম আদমি পার্টি(আপ) প্রধানকে ভর্ৎসনা করল আদালত। 

শুক্রবার আদালত মন্তব্য করেছে, কেজরীওয়াল জাতীয় স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তিগত স্বার্থ দেখছেন। পাশাপাশি, আপ সরকারকে নিশানা করে আদালত বলে, ‘‘শুধুমাত্র ক্ষমতার দিকেই আপনাদের নজর।’’

গত এক মাস ধরে জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জেলে থেকেই বেশ কয়েক’টি সরকারি নির্দেশ দিয়েছেন কেজরী। তাঁর দলের তরফেও বলা হয়েছে, কারাবন্দি অবস্থাতেই সরকার পরিচালনা করবেন তিনি। অন্য দিকে, কেজরীর ইস্তফার দাবিতে আদালতে মামলা দায়ের হয়েছে।

ম্প্রতি দিল্লির সরকারি স্কুলে পড়ুয়াদের ইউনিফর্ম না দেওয়া এবং পাঠ্যপুস্তক না পাওয়া নিয়ে আপ সরকারকে ভর্ৎসনা করেছে আদালত। সরকার পক্ষের আইনজীবীর উদ্দেশে হাই কোর্টের মন্তব্য, ‘‘আপনার মক্কেল কেবল ক্ষমতা নিয়েই চিন্তিত। আমরা জানি না, ঠিক কত ক্ষমতা আপনারা চান।’’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads