কলাম্বিয়ার সেনাঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র, গ্রেনেডসহ লাখ লাখ গুলি গায়েব 

কলাম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির দুই সেনাঘাঁটি থেকে ৩৭টি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কয়েক হাজার গ্রেনেড এবং লাখ লাখ বুলেট অদৃশ্য হয়ে গেছে। 

তিনি বলেন, চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি এবং ১লা এপ্রিল যথাক্রমে টোলেমাইদা এবং লা গুয়াজিরা নামের দুটি সামরিক ঘাঁটিতে আকস্মিক পরিদর্শনের সময় এসব অস্ত্র নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।
 
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এসব অস্ত্র, ক্ষেপণাস্ত্র ও গুলি চুরি বা হারিয়ে যাওয়ার জন্য অভ্যন্তরীণ দুর্নীতিকে দায়ী করে বলেন, সামরিক বাহিনীর কর্মীরা অস্ত্র ব্যবসায়ীদের কাছে এসব অস্ত্র বিক্রি করেছে। 

তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এসব অস্ত্র-গুলি বিদ্রোহীদের হাতে অথবা হাইতির অপরাধিচক্রের কাছে যেতে পারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads