রায়বেরেলি থেকে লড়ছেন রাহুল, প্রার্থী হননি প্রিয়াঙ্কা

 শেষ পর্যন্ত মায়ের আসন রায়বেরেলি থেকে লোকসভা প্রার্থী হলেন ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালে এই আসন থেকে জিতেছিলেন সোনিয়া গান্ধী। 

বারের লোকসভা নির্বাচনে রায়বরেলি আসন থেকে প্রার্থী হওয়ার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধীর । কিন্তু রাহুলকে যদি রায়বরেলি আসন দেওয়া হয়, তবে প্রিয়াঙ্কা কোথায় যাবেন? প্রিয়াঙ্কা আগে থেকেই বলে আসছিলেন তিনি নির্বাচনে দাঁড়াবেন না। শেষ পর্যন্ত সেখানেই তিনি থেকেছেন। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আমেথি ও রায়বেরেলি আসনে গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হবেন বলেই দীর্ঘদিন ধরে কথাবার্তা শোনা যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে এসে মিলল আসল খবর। এবার চেনা আসন আমেঠিতে দাঁড়ালেন না রাহুল গান্ধী। আমেঠি থেকে লড়বেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ কিশোরী লাল।

গ্রেসের সূত্র উল্লেখ করে ভারতীয় গণমাধ্যম বলেছিল, গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হারের পর আমেথি থেকে প্রার্থী হতে নারাজ রাহুল গান্ধী। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads