রায়বেরেলী কেন্দ্র থেকে জিততে হবে: রাহুল গান্ধীকে কাসপারভ

পিটিআই জানিয়েছে, শুক্রবার রায়বেরেলী লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন পেশের দিনেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এই ‘বার্তা’ দিয়েছেন দাবার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন কাসপারভ। 

গ্যারি কাসপারভ যে সমাজমাধ্যমে সত্যিই রাহুলকে নিয়ে মন্তব্য করেছেন, তা খতিয়ে দেখেছে আনন্দবাজার অনলাইন। তবে বিজেপির একাংশের দাবি, ওই পোস্টটি ভুয়ো।

এক্স হ্যান্ডলে দাবা সংক্রান্ত একটি পোস্টের জবাবেই ওই মন্তব্য করেন কাসপারভ। তবে তার কয়েক ঘণ্টা পরেই এক্স হ্যান্ডলে গ্যারি কাসপাসভ জানান, নিছক মজা করার উদ্দেশ্যেই ওই মন্তব্য করেছেন তিনি। একে মজা হিসাবেই দেখা উচিত।

সম্প্রতি লোকসভা ভোটের প্রচারের সময় একটি সাক্ষাৎকারে দাবা খেলার প্রতি আকর্ষণের কথা জানিয়ে কাসপারভকে তাঁর ‘প্রিয় দাবাড়ু’ বলে বর্ণনা করেছিলেন রাহুল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads