আল-জাজিরা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জাতিসংঘের 

ইসরায়েলে অবস্থিত আল-জাজিরা টেলিভিশনের দপ্তর ও কার্যক্রম বন্ধ করে দেওয়ার দেশটির সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘ।

মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলে আল-জাজিরার কার্যক্রম বন্ধ করে দেওয়ার দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্ত দুঃখজনক। স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিত করার জন্য অবাধ ও নিরপেক্ষ গণমাধ্যম জরুরি।’

এক্সএ দেওয়া এ বিবৃতিতে আরও বলা হয়, ‘এরফলে এখন গাজা থেকে খবর প্রকাশের বিধিনিষেধ আরও কঠিন হবে।  

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থা ‘মতপ্রকাশের স্বাধীনতাকে অন্যতম গুরুত্বপূণ মানবাধিকার’ বলে উল্লোখ করে আল-জাজিরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads