হিন্দু ধর্ম বা মোদীকে নিয়ে  মালদ্বীপে বিরুপ মন্তব্য হবেনা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জামির

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী মুসা জমির গতকাল ১ দিনের ভারত সফরে এসেছেন।

তিনি ভারতের বিদেশ মন্ত্রী জয়শংকরের সঙ্গে বৈঠক শেষে আজ মালদ্বীপে ফিরে গেছেন। 

জয়শংকর মালদ্বীপের ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার ভারত ও হিন্দুদের নিয়ে বিভিন্ন মন্তব্যের ভিডিও দেখান।

এগুলো দেখার পর মুসা জানান, ভারতের বিরুদ্ধে অবমাননা কর মন্তব্য আর হবেনা। তিনি এ বিষয়টি নিশ্চিন্তের আশ্বাস দেন।

তিনি বলেন, কিছু স্যোসাল মিডিয়ায় মালদ্বীপ ও ভারতের সম্পর্ক নিয়ে মিথ্যা প্রচার করা হয়েছে। যা অনাকঙ্খিত।

মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের আজ প্রত্যাহারের শেষ দিন। তবে সেখানে ভারতের টেকনিক্যাল সাপোর্ট দল থাকবে।

এ নিয়ে ভারতের সঙ্গে একটি রিপ্লেসমেন্ট চুক্তি করেছে মালদ্বীপ।

অর্থাৎ ৭০ জন সেনার বদলে মালদ্বীপে ভারতের ৭০ জন সেনা টেকনিক্যাল কর্মকর্তা এখন মালদ্বীপে থাকবে।

মোদীর বিরুদ্ধে মন্তব্য করায় ইতিমধ্যে মালদ্বীপ মন্ত্রী সভার ৩ সদস্যকে মন্ত্রীসভা থেকে বাদ দেয়া হয়েছে। তারা হলেন, মারিয়াম শীনা, মাঝুম মজিদ ও মালসা শরিফা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads