জাবালিয়ায় ফের ইসরায়েলি স্থলহামলা, কার্পেট বোমা ফেলা হচ্ছে
ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে কার্পেট বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনিকে হতাহত করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে।
উত্তর গাজার ওই এলাাকা থেকে হামাসকে ‘নিশ্চিহ্ন করার’ ঘোষণা দেওয়ার কয়েক মাস পর ইসরায়েল আবার সেখানে নতুন করে স্থল হামলা শুরু করেছে।
ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের কর্মকর্তারা রাফাহতে বড় ধরনের স্থল হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলকে হুঁশিয়ার করে দেওয়া সত্ত্বেও দখলদার দেশটি সেখানে হামলা সম্প্রসারিত করেছে। রাফাহতে বাস্তুচ্যূত ১৪ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়ে তাঁবুর শিবিরে বাস করছেন।
এদিকে গাজা আটক জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরিিত চুক্তি করতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ দিতে ইসরায়েলে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে।
সাত মাসের বেশি সময় ধরে গাজায় অবিরাম হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৪,৯৭১ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৮,৬৪১ জন আহত হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি