গুয়েতেমালায় শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন

মেক্সিকো সীমান্ত লাগোয়া গুয়েতেমালার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার ভোরের দিকের এই ভূমিকম্পে গুয়েতেমালায় কিছু ভবন ধসে পড়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। 

গুয়েতেমালার জাতীয় ভূমিকম্প ইনস্টিটিউট জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে হতাহতের কোনও কথা পাওয়া যায়নি বলে ।

সংস্থাটি বলেছে, স্থানীয় সময় রোববার ভোর ৫টা ৩৯ মিনিটের সান মার্কোস প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সান মার্কোস বিভাগের উপকূল থেকে ৯০ কিলোমিটার (৫৫ মাইল) দূরে প্রশান্ত মহাসাগরে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে।

সান মার্কোসের ন্যাশনাল হাসপাতালে এ ভূমিকম্পে সামান্য ক্ষয়ক্ষতি  হয়েছে বলে প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। এছাড়া সান মার্কোসের সিটো জারকো হাইওয়ের ৩টি স্থানেও ভূমিধসের ঘটনা ঘটেছে।

গুয়েতেমালা কর্তৃপক্ষ বলেছে, ক্যারিবিয়ান এবং কোকোস টেকটোনিক প্লেনের পাশাপাশি স্থানীয় ভূতাত্ত্বিক ত্রুটির কারণে গুয়েতেমালার প্রায় ৯০ শতাংশ এলাকায় ভূমিকম্প প্রবণ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads