মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৪
মধ্য গাজার নুসেইরাত উদ্বাস্তু শিবিরের এবটি বাড়িতে বিমান হামলা চালায়। সে বাড়ির এসব বাসিন্দা এ হামলায় নিহত হন। গাজার মেডিকেল সূত্র এখবর জানায়।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গাজায় বেসামরিক লোকজন -বিশেষকরে শিশুদের ওপর নির্বিচার হত্যাকান্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেস গাজায় সংস্থার প্রথম বিদেশী কর্মী হত্যার নিন্দা করেছেন। রাফাহতে জাতিসংঘের গাড়ির ওপর ইসরায়েলি সেনারা হামলা চালালে তিনি নিহত হন। গুতেরেস এ ঘটনার ‘পূর্ণাঙ্গ তদন্ত’ দাবি করেছেন।
ইসরায়েলি দখলদার সেনারা রাফাহ’র কুতি হাসপাতালের চিকিৎসক-কর্মচারিদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হুঁশিয়ার করে দিয়ে বলেছে, এরমধ্য দিয়ে সমগ্র গাজার চিকিৎসা ব্যবস্থা মাত্র ‘কয়েক ঘন্টার’ মধ্যে পুরোপুরি ভেঙ্গে পড়বে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ২২১তম দিন মঙ্গলবার(১৪ মে)। অবরুদ্ধ উপত্যকাটিতে এ হামলা-তান্ডবে অন্তত ৩৫ হাজার ৯১ জন নিহত এবং ৭৮ হাজার ৮২৭ জন আহত হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি