রোমানিয়ার উপকুলে কার্গো জাহাজ ডুবি, ৩ নাবিক নিখোঁজ

রোমানিয়ার উপকূলে ডুবে যাওয়া কার্গো জাহাজের তিন সিরীয় নাবিকের খোঁজে কৃষ্ণ সাগরে অভিযান চালাচ্ছে দেশটির নৌবাহিনী। শনিবার  সকালে ‘মোহাম্মদ জেড’ নামের বিশালাকৃতির এ জাহাজটি রোমানিয়ান শহর সান্তু জর্জে থেকে ২৬ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। 

ওই সময় জাহাজটিতে ১১ জন ক্রু ছিলেন। যার মধ্যে নয়জন সিরিয়ান এবং দুজন মিসরীয়। জাহাজটি তানজানিয়ার পতাকা নিয়ে চলছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে রোমানিয়ার নৌবাহিনী। ডুবে যাওয়ার সময় কার্গো জাহাজটির কাছে থাকা একটি বাণিজ্যিক জাহাজ ৮ নাবিককে উদ্ধার করে। অপর তিনজন নিখোঁজ রয়েছেন।

তারা আরও জানিয়েছে, ভোর ৪টার দিকে দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে নৌ সেনা ও পুলিশ সদস্যদের পাঠানো হয়। ওই সময় কাছাকাছি থাকা দুটি বাণিজ্যিক জাহাজও উদ্ধার অভিযানে অংশ নেয়।

কীর কারণে জাহাজটি ডুবে গেলো সেই তথ্য এখনো জানা যায়নি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরে অসংখ্য মাইন স্থাপন করা হয়েছে। যেগুলো বাণিজ্যিক জাহাজের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ সাগরের সঙ্গে সীমান্ত থাকা দেশগুলো মাইনগুলো সরাতে কাজ করছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

Walton Ads