পুতিনের মলমূত্রও ব্যাগে করে নিয়ে ঘোরেন তাঁর দেহরক্ষীরা? রুশ প্রেসিডেন্টের কার্যকলাপ রহস্যে ঢাকা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যেন আদ্যোপান্ত গোপনীয়তায় মোড়া। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের কোনও গোপন খবর যেমন জানার উপায় নেই, ব্যক্তিগত গোপনীয়তাকে ঠিক সেই স্তরে নিয়ে যাচ্ছেন পুতিনও (Russia)। আর গোপনীয়তা যত বেশি হয়, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে গুজবও। পুতিনকে নিয়েও সম্প্রতি অদ্ভুত একটি গুজব ছড়িয়েছে। বলা হচ্ছে, গোপনীয়তা রক্ষার জন্য নাকি পুতিনের মলমূত্রও সঙ্গে করে নিয়ে ঘোরেন তাঁর বডিগার্ডরা।
একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে টয়লেটে গিয়েছিলেন পুতিন। সেখানেও তাঁর সঙ্গে ঢুকেছেন ৬ জন দেহরক্ষী (Bodyguard)। প্রথমে বাথরুম থেকে বেরিয়ে আসেন দুজন। তার পর যিনি বের হন তাঁর হাতে দেখা যায় একটি ছোট স্যুটকেস। তার ঠিক পরেই বাথরুম থেকে বেরিয়ে আসেন পুতিন স্বয়ং। তাঁর পিছন পিছন আরও দুই বডিগার্ড বাথরুম থেকে বেরোন।
বলা হচ্ছে, নিজের শারীরিক অবস্থার কথা কাউকে জানতে দিতে চান না রাশিয়ার প্রেসিডেন্ট। তাই সে বিষয়ে অতিরিক্ত সতর্কতার জন্য তিনি ৬ জন বডিগার্ড নিয়েই বাথরুমে ঢোকেন। স্যুটকেসে করে পুতিনের পরিত্যাজ্য মলমূত্র বয়ে নিয়ে যান দেহরক্ষীরাই। সেই স্যুটকেস মস্কোয় ফেরৎ পাঠানো হয়। গোটা প্রক্রিয়া এতটাই গোপনে হয় যে কাকপক্ষীতেও তা টের পায় না।
২০১৭ সালে একবার ফ্রান্স সফরে গিয়েছিলেন পুতিন। সেখানেই প্রথম এই অস্বাভাবিক বিষয়টি নজরে আসে। তারপর ২০১৯ সালে যখন তিনি সৌদি আরবে গেলেন, সেখানেও অনুরূপ জিনিস দেখা যায়। তাছাড়া রাশিয়া ছেড়ে তিনি যেখানের যান না কেন তাঁর সঙ্গে থাকে একটি প্রাইভেট টয়লেট। এসব জানার পরেই গুজব ডালপালা মেলেছে।
শোনা যাচ্ছে, পুতিন নাকি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। তাঁর কিছু না কিছু অসুস্থতা লেগেই আছে। এর জন্য মেডিক্যাল টিম সঙ্গে নিয়ে ঘোরেন তিনি।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে