ইরান-ইসরায়েল সংঘাত এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই—এটি তেলআবিবের অর্থনীতি, কূটনীতি ও সামরিক শক্তিকেও ধীরে ধীরে কাবু করে ফেলছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইরানের প্রত্যক্ষ হামলায় ইসরায়েল নানামুখী সংকটে পড়েছে, যা দীর্ঘমেয়াদে দেশটির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।

ইসরায়েলের ১০টি বড় ক্ষতি:
১. প্রতিদিন ৯০ কোটি ডলারের যুদ্ধ:
ইসরায়েলি প্রতিরক্ষা বাজেটে ধস নামছে। ডেভিড’স স্লিং ও আয়রন ডোম সিস্টেমের ক্ষেপণাস্ত্র প্রতিটি ১০-৪০ লাখ ডলার খরচ করে। শুধু প্রথম দুই দিনেই ১.৪৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে!

২. অস্ত্রভাণ্ডার ফুরিয়ে যাচ্ছে:
ইরান ইতিমধ্যে ৪০০+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিটি আটকাতে ইসরায়েলকে ২টি করে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে, যা দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

৩. হাসপাতালে হামলা, শতাধিক আহত:
ইরানের ক্ষেপণাস্ত্রে বেরশেবার সরোকা হাসপাতাল বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল এটিকে "যুদ্ধাপরাধ" বললেও আন্তর্জাতিক মহল নীরব।

৪. বিদ্যুৎ-জ্বালানি ব্যবস্থায় ধস:
তেল ডিপো, গ্যাস স্টোরেজ ও পানির প্ল্যান্টে হামলায় নাগরিক জীবন বিপর্যস্ত। বিদ্যুৎ বিভ্রাটে হাসপাতাল ও শিল্প কারখানার কাজ ব্যাহত হচ্ছে।

৫. বাণিজ্যিক বিপর্যয়:
লোহিত সাগরে জাহাজ চলাচল প্রায় বন্ধ। বিমা খরচ ৩০০% বেড়ে যাওয়ায় রপ্তানি-আমদানি মুখ থুবড়ে পড়েছে।

৬. শেয়ারবাজারে ধস:
তেলআবিভ স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীরা দ্রুত সরে যাচ্ছেন। বহু কোম্পানি অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

৭. বেসামরিক জনজীবন অচল:
হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন। স্কুল-কলেজ বন্ধ, বিমানবন্দর অস্থির।

৮. প্রতিরক্ষা বাজেটের চাপ:
সামরিক খাতে বাজেট ৬০ বিলিয়ন থেকে ১১৮ বিলিয়ন শেকেলে বাড়ানো হয়েছে। ফলে শিক্ষা-স্বাস্থ্যে বরাদ্দ কমবে।

৯. যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা বাড়ছে:
ইসরায়েল এখন আমেরিকার থাড ও প্যাট্রিয়ট সিস্টেমের মুখাপেক্ষী। যদি ওয়াশিংটন সহায়তা কমায়, বিপদ বাড়বে।

১০. দীর্ঘমেয়াদি যুদ্ধের শঙ্কা:
বিশ্লেষকরা সতর্ক করেছেন—৩০ দিনের যুদ্ধে ক্ষতি ১২ বিলিয়ন ডলার ছাড়াবে। ইরান যদি পুরো অস্ত্রভাণ্ডার ব্যবহার করে, পরিস্থিতি ভয়াবহ হবে।

কূটনৈতিক বিচ্ছিন্নতাও বাড়ছে:
ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনা বাড়ছে জাতিসংঘে। অনেক মিত্রদেশও প্রকাশ্যে সমর্থন কমিয়ে দিয়েছে।

ভবিষ্যৎ কী?
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, "ইরানকে শিক্ষা দেওয়া হবে।" কিন্তু অর্থনৈতিক ধাক্কা ও আন্তর্জাতিক চাপ সামলাতে পারবে কি তেলআবিব? যুদ্ধ যত দীর্ঘ হবে, ইসরায়েলের জন্য সংকট তত গভীর হবে—এটাই এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের মূল বার্তা।

Walton Ads