ইরানের কোম শহরে ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাবে রাজধানী তেহরানসহ আশেপাশের অঞ্চল কেঁপে ওঠে। স্থানীয় সময় শুক্রবার রাত ১টা ৩৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) নিশ্চিত করেছে যে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কোম শহর। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে তেহরানের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। প্রথমদিকে অনেকে ইসরায়েলি হামলা হয়েছে বলে ভেবে ভুল করেছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কিছু পুরনো ভবন হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইরান ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। গত কয়েক মাসে ইরানে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া জরুরি।

ভূমিকম্পের পর ইরানের জরুরি সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মূল্যায়ন শুরু করেছে। স্থানীয় প্রশাসন জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে এবং কোনো ধরনের গুজব এড়িয়ে চলতে বলেছে।

Walton Ads