সৌদি আরবের পাসপোর্ট কর্তৃপক্ষ (জাওয়াজাত) মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বিদেশিদের জন্য একটি বড় রিলাক্সেশন ঘোষণা করেছে। এখন থেকে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া প্রবাসীরা ৩০ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করে বৈধভাবে দেশে ফিরতে পারবেন।

এই নতুন সুবিধা ২৬ জুন (হিজরি ১ মহররম) থেকে কার্যকর হয়েছে। জাওয়াজাতের নির্দেশনায় বলা হয়েছে, যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা নির্ধারিত ফি ও জরিমানা দিয়ে চূড়ান্ত প্রস্থানের অনুমতি নিতে পারবেন।

আবেদনের পদ্ধতি:
আবেদন করতে হবে সরকারি ই-সেবা প্ল্যাটফর্ম "আবশের"-এর মাধ্যমে।

"তাওয়াসুল" সেবা ব্যবহার করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

যাদের প্রযুক্তিগত সমস্যা আছে, তারা সাইবার ক্যাফে বা ভিসা সেবা কেন্দ্র থেকে সহায়তা নিতে পারেন।

জাওয়াজাতের সতর্কতা:
আবেদনকারীদের ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সময়সীমা পার হলে অতিরিক্ত জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

কারা এই সুবিধা পাবেন?
যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে।

যারা সৌদি আরব ত্যাগ করে নিজ দেশে ফিরতে চান।

সৌদি সরকারের এই উদ্যোগ প্রবাসীদের জন্য একটি বড় স্বস্তির খবর। আগেও এমন নমনীয় নীতি গ্রহণ করে সৌদি কর্তৃপক্ষ বিদেশিদের সহজে ফেরার সুযোগ দিয়েছে। জাওয়াজাত মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের দ্রুত এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে।

Walton Ads