মহারাষ্ট্রের নাগপুর পুলিশ এক অভিনব প্রতারককে গ্রেপ্তার করেছে যিনি গত ১৫ বছরে অন্তত ৮টি বিয়ে করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। সামিরা ফাতেমা নামের এই নারী পেশায় শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

সামিরা মূলত ধনী ও বিবাহিত মুসলিম পুরুষদের টার্গেট করতেন। ম্যাট্রিমোনিয়াল সাইট ও ফেসবুক ব্যবহার করে তিনি প্রথমে সম্পর্ক গড়ে তোলেন। পরে নিজেকে তালাকপ্রাপ্ত ও অসহায় নারী হিসেবে উপস্থাপন করে সহানুভূতি আদায় করতেন।

একাধিক স্বামীর কাছ থেকে নগদ অর্থ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তিনি প্রায় ৫০ লাখ রুপি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। রিজার্ভ ব্যাংকের এক কর্মকর্তাকেও তিনি প্রতারিত করেছেন বলে দাবি করা হয়েছে।

২৯ জুলাই নাগপুরের একটি চায়ের দোকানে তাঁর ৯ম প্রেমিকের সাথে দেখা করতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পূর্বেও একবার তিনি গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছিলেন গর্ভবতী হওয়ার মিথ্যা দাবি করে।

পুলিশ সূত্রে জানা যায়, সামিরা একটি সংঘবদ্ধ চক্রের সাথে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে ব্ল্যাকমেইল, জালিয়াতি ও অর্থ আত্মসাতের একাধিক মামলা দায়ের করা হয়েছে। তদন্তে আরও অনেক ভুক্তভোগীর সন্ধান মিলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Walton Ads