যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী আলাস্কা বৈঠকে রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনের জন্য কিছু ভূখণ্ড ফেরানোর চেষ্টা হবে। তিনি জেলেনস্কিকে সরাসরি সতর্ক করেছেন, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো অংশ ছাড়বেন না। বৈঠকটি ইউক্রেন যুদ্ধের ভবিষ্যতের জন্য নতুন মোড় তৈরি করতে পারে, আন্তর্জাতিক মহলে আগ্রহ তীব্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের জন্য কিছু ভূখণ্ড ফেরানোর চেষ্টা করবেন। আলাস্কায় আগামী শুক্রবার এই বৈঠক অনুষ্ঠিত হবে, যা অনেকের মতে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।

ট্রাম্প বলেন, “রাশিয়া ইউক্রেনের বড় অংশ দখল করেছে। আমরা চেষ্টা করব অন্তত কিছু অংশ ফেরানোর।” তিনি বৈঠকটিকে “অনুসন্ধানমূলক আলোচনা” হিসেবে বর্ণনা করেন এবং উল্লেখ করেন, মূল লক্ষ্য পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানান। তবে এখনও স্পষ্ট নয়, রাশিয়া কতটা ভূমি ছাড়তে রাজি হবে।

তিনি আরও জানান, আলোচনায় যদি পুতিন ন্যায্য চুক্তি প্রস্তাব করেন, তবে তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে তা শেয়ার করবেন এবং জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। ট্রাম্প আগে ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করেছিলেন এবং তার সিদ্ধান্তের সঙ্গে একমত নন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “ইউক্রেনের মত ছাড়া যেকোনো চুক্তি মৃত সিদ্ধান্তের মতো।” জেলেনস্কি স্পষ্ট করেছেন, রাশিয়াকে এক ইঞ্চি জমিও ছাড়বেন না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি। আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র আগ্রহ দেখা দিয়েছে।

 

Walton Ads