হোয়াইট হাউসে মজার এক দৃশ্য তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি প্রেস কনফারেন্সে হঠাৎ করেই তিনি তার প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে খুঁজতে শুরু করেন। এদিক-ওদিক তাকিয়ে বারবার ডাকাডাকি করতে থাকেন ট্রাম্প। হাসতে হাসতে প্রশ্ন ছুঁড়ে দেন, "কোথায় আমার সুপারস্টার?" এই মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাম্প মাইক্রোফোন ধরে বলছেন, "ক্যারোলিন কোথায়? পেছনে নাকি? কোথায় আমার সুপারস্টার?" একটু পর ক্যারোলিনকে দেখতে পেয়ে ডাক দেন, "এদিকে এসো ক্যারোলিন।"
এর আগে ১ আগস্ট ক্যারোলিনের সৌন্দর্য ও বুদ্ধিমত্তার প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, "তিনি এখন একজন তারকা। দেখতে সুন্দরী, বুদ্ধিও আছে। আর তার ঠোঁট! যেন মেশিনগানের মতো নড়ে! তিনি সত্যিই অসাধারণ একজন মানুষ।"
মজার ব্যাপার হলো, ঠিক এর একদিন আগেই ক্যারোলিন বলেছিলেন যে ৭৯ বছর বয়সী ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। এবারের এই প্রেস কনফারেন্সে সেই ক্যারোলিনকেই 'হন্যে হয়ে' খুঁজছিলেন প্রেসিডেন্ট। আগেরবার ঠোঁট নিয়ে মন্তব্য করে সমালোচিত হলেও, এবারের এই কাণ্ডে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হাসি আর প্রশংসা কুড়োচ্ছেন।