ইরানকে ঘিরে পরমাণু সংকটে শান্তির বার্তা নিয়ে মাঠে নেমেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি পৃথকভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর মহাপরিচালকের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যোগাযোগ কায়রোর দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা জোরদার করা, উত্তেজনা প্রশমিত করা এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন সংলাপ শুরু করা।

কূটনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে, আন্তর্জাতিক পরিসরে ইরানের পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা যখন চরমে, তখন মিশরের এই উদ্যোগ আঞ্চলিক উত্তেজনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং কায়রোর আন্তর্জাতিক প্রভাবও বাড়াতে পারে।

মন্ত্রণালয় সূত্র জানায়, কায়রো বিশ্বাস করে, সব পক্ষ যদি আলোচনার টেবিলে বসে গঠনমূলক সংলাপে অংশ নেয়, তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা ভাঙা সম্ভব হবে। মিশরের এই প্রচেষ্টা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Walton Ads