ইসরায়েল গাজা দখলের জন্য ৮০ হাজার থেকে ১ লাখ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। ইসরায়েলি গণমাধ্যম ইয়েদিউত আহরনোথ জানিয়েছে, গাজা সিটি ও উত্তরাঞ্চলীয় শহরগুলো নিয়ন্ত্রণে আনার জন্য ২০২৬ সাল পর্যন্ত চলতে পারে সামরিক অভিযান।
ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, এই এলাকায় এখনও হামাসের শক্ত ঘাঁটি সক্রিয় রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে গাজা দখল এবং হামাস প্রতিরোধ কৌশল নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা।
তবে গাজায় বন্দী ইসরাইলিদের পরিবার এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। তারা মনে করছে, এই পদক্ষেপ তাদের স্বজনদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। প্রতিবাদে পরিবারগুলো ১৭ অক্টোবর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে, যা শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রম প্রায় অচল করতে পারে। সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই আন্দোলন করা হবে।