ফিলিস্তিনি লেখক আবদুল্লাহ মারুফ সতর্ক করেছেন—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ স্বপ্ন আরব বিশ্বের জন্য বিপজ্জনক। নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত এলাকা ‘বাইবেলীয় ইসরাইল’ হিসেবে চিহ্নিত মানচিত্রে পূর্ণ সমর্থন জানান। বিশ্লেষকরা মনে করছেন, এটি চরমপন্থী সমর্থন অর্জনের কৌশল হতে পারে।

প্রবন্ধ:
ফিলিস্তিনি লেখক ও পশ্চিম এশিয়া বিষয়ক বিশ্লেষক আবদুল্লাহ মারুফ সতর্ক করেছেন— ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ স্বপ্ন আরব বিশ্বের জন্য বিপজ্জনক হুমকি হতে পারে।

সম্প্রতি টেলিভিশন চ্যানেল আই২৪–কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি একটি “ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে” আছেন এবং মানসিকভাবে ‘বৃহৎ ইসরায়েল’ প্রতিষ্ঠার স্বপ্নের সঙ্গে যুক্ত।

সাক্ষাৎকারে উপস্থাপক শ্যারন গাল, যিনি একসময় ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক দল ইসরায়েল বেইতেনু-এর এমপি, নেতানিয়াহুকে একটি বিশেষ মানচিত্র ‘উপহার’ দেন। ওই মানচিত্রে নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত এলাকা ‘বাইবেলীয় ইসরাইল’ হিসেবে চিহ্নিত করা ছিল। গাল জানান, এটি তার দীর্ঘদিনের স্বপ্নের প্রতীক।

পরবর্তীতে তিনি নেতানিয়াহুকে প্রশ্ন করেন— “আপনি কি এই দর্শনে বিশ্বাস করেন?” নেতানিয়াহু দুইবার জোর দিয়ে উত্তর দেন— “পুরোপুরি”।

আবদুল্লাহ মারুফ আল জাজিরার এক প্রতিবেদনে লিখেছেন, এই উপহার আসলে এক ধরনের লকেট বা তাবিজ, যা ইসরায়েলের চরমপন্থী ডানপন্থীদের কাছে ‘প্রতিশ্রুত ভূমি’র প্রতীক।

তার মতে, এই ঘটনার দুটি সম্ভাবনা আছে—
প্রথমত, নেতানিয়াহু ও শ্যারন গাল হয়তো আগেই পরিকল্পনা করেছিলেন, যাতে নেতানিয়াহু নতুন রাজনৈতিক অবস্থান প্রকাশ করতে পারেন, তবে যেন তা উদ্দেশ্যমূলক না শোনায়। এটি চরমপন্থী ধর্মীয় ইহুদিবাদীদের সমর্থন পাওয়ার কৌশলও হতে পারে, বিশেষ করে গাজায় হামলার প্রেক্ষাপটে।

দ্বিতীয়ত, নেতানিয়াহু হয়তো এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না এবং বাধ্য হন—একটি ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বা একটি ধর্মীয়–তোরা–ভিত্তিক ভাবমূর্তি বেছে নিতে, যা বর্তমানে চরমপন্থীদের মধ্যে বেশি জনপ্রিয়।

মারুফ বলেন, সাধারণত নেতানিয়াহু ‘বৃহৎ ইসরায়েল’ বা অন্যান্য সংবেদনশীল বিষয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে যান এবং মন্ত্রিসভার কট্টর সদস্যদের (যেমন বেজালেল স্মোটরিচ বা ইতামার বেন-গভি) উগ্র মন্তব্য থেকেও দূরত্ব বজায় রাখেন—যেখানে মসজিদুল আকসার নিয়ন্ত্রণ, পশ্চিম তীর দখল, জর্ডান, লেবানন, মিশর ও সিরিয়ায় আধিপত্যের মতো বিষয় উঠে আসে।

 

Walton Ads