যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য আলাস্কা অঙ্গরাজ্যের ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ সামরিক ঘাঁটিকে বেছে নিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টা) বৈঠক শুরু হবে।

আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি

এই ঘাঁটি আলাস্কার সবচেয়ে বড় সামরিক কেন্দ্র। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের হামলার সম্ভাবনা মোকাবিলায় এটি আকাশ প্রতিরক্ষা কেন্দ্র এবং কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়।

নিরাপত্তা ও কৌশলগত গুরুত্ব

হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার বৈঠক আয়োজনের জন্য নিরাপত্তা এবং অন্যান্য শর্ত পূরণ হওয়ায় এ ঘাঁটিকে বেছে নেওয়া হয়েছে।

ট্রাম্পের আগের অভিজ্ঞতা

প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ২০১৯ সালে ট্রাম্প ঘাঁটিটি পরিদর্শন করেছিলেন। তিনি তখন বলেছেন, এখানকার সেনারা “আমাদের দেশের শেষ সীমানায় আমেরিকার প্রতিরক্ষার সম্মুখভাগে” দায়িত্ব পালন করছেন।

ঘাঁটির আয়তন ও সামরিক কার্যক্রম

৬৪ হাজার একর আয়তনের এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আর্কটিক অঞ্চলে কার্যক্রম পরিচালনার প্রধান কেন্দ্র। ১৯৫৭ সালে ঘাঁটিটি সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় ছিল। তখন এখানে ২০০টি যুদ্ধবিমান, একাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র এবং সতর্কীকরণের জন্য রাডার সিস্টেম মোতায়েন করা হয়েছিল।

 

Walton Ads