ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এখন নিজেই সমস্যা হয়ে উঠেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতি হিসেবে ডেনমার্ক গাজা যুদ্ধের অবসানে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবে।

ফ্রেডেরিকসেন বলেন, গাজার মানবিক পরিস্থিতি “ভয়াবহ ও ধ্বংসাত্মক”, এবং পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা তিনি কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করেছেন, ইসরায়েলের ওপর রাজনৈতিক চাপ, নিষেধাজ্ঞা, বাণিজ্য ও গবেষণার ক্ষেত্রে সীমিত পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, ইইউ সদস্য দেশগুলোর সমর্থন এখনও পুরোপুরি মিলেনি, কিন্তু প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। ২০২৩ সালের গাজার সংঘাতের পর থেকে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

Walton Ads