ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০-কে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মাইক্রোসফটের ক্লাউড সার্ভিস ‘আজুর’। অভিযোগ, আজুর ব্যবহার করে গাজা ও ওয়েস্ট ব্যাঙ্কে ফিলিস্তিনিদের ওপর নজরদারি করা হয়েছে এবং হামলার লক্ষ্য নির্ধারণে তথ্য ব্যবহার করা হয়েছে।

সংস্থার সিইও সত্য নাদেল্লা জানিয়েছেন, এই ব্যবহার সংস্থার নীতির বিপরীত, এবং অভিযোগ খতিয়ে দেখার জন্য নতুন তদন্ত শুরু করা হয়েছে।
তদন্তে দেখা হবে কোন তথ্য সংরক্ষিত হয়েছিল, এবং ইসরাইলি সেনা কীভাবে তা ব্যবহার করেছে।
২০২১ থেকে ২০২৪ পর্যন্ত ইউনিট ৮২০০ প্রধান য়োসি সারিয়েল এই প্রকল্পের নেতৃত্বে ছিলেন।
ওই সময়ে মাইক্রোসফটের কিছু কর্মী, বিশেষ করে প্রাক্তন ইউনিট ৮২০০ অফিসাররা প্রকল্পের উদ্দেশ্য জানতেন বলে মনে করা হচ্ছে।
২০২১ সালের শেষ থেকেই মাইক্রোসফটের কাছে এই তথ্য স্থানান্তরের ইচ্ছার খবরে সংস্থা সতর্ক ছিল, কিন্তু প্রকৃত ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না।

‘নো আজুর ফর অ্যাপার্থেইড’ নামের সংগঠন অভিযোগ করেছে, মাইক্রোসফট ইসরাইলকে গণহত্যা ও বর্ণবৈষম্যে সহায়তা করছে। তারা দাবি করেছে, সংস্থাকে ইসরাইলি সেনার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে।
মাইক্রোসফট জানিয়েছে, তদন্ত শেষ হলে ফলাফল প্রকাশ্যে জানানো হবে।
 

Walton Ads