ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, “যেকোনো মুহূর্তে তেহরান-তেল আবিব সংঘর্ষ শুরু হতে পারে।” সোমবার ১৮ আগস্ট মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য করেন তিনি।

ইরান দাবি করে, দেশটি পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু গত ১২ জুন ইসরাইল তাদের পরমাণু স্থাপনা ও সামরিক বাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে। এতে ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান শহরের পরমাণু স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হামলার ফলে ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘাইসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাল্টা হামলা চালিয়ে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।
প্রায় ১২ দিন সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন ইসরাইল-ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দুই পক্ষের মধ্যে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি হয়নি। ফলে যেকোনো সময় সংঘাত শুরু হতে পারে।

সোমবার সেই আশঙ্কাই নতুন করে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রেজা আরেফ প্রকাশ করেছেন। তিনি ইরানি বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

তেহরানে এক শিক্ষা সম্মেলনে সতর্ক করে তিনি বলেন, “যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। কারণ ইসরাইল ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি নেই। বর্তমানে যা চলছে, তা শুধুমাত্র সাময়িক সংঘর্ষবিরতি।
তিনি আরও বলেন, “ইসরায়েল আবারও হামলা চালাতে পারে। তাই আমাদের প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে।”

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক উপদেষ্টা এবং বিপ্লবী গার্ডের সাবেক কমান্ডার ইয়াহিয়া রহিম সাফাভি জানান, “ইরান সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা তৈরি করছে। আমরা যুদ্ধবিরতিতে নেই, আমরা যুদ্ধের একটি পর্যায়ে আছি। আমাদের এবং যুক্তরাষ্ট্র বা ইসরাইলের মধ্যে কোনো প্রোটোকল, নিয়ন্ত্রণ বা চুক্তি লেখা হয়নি।

সাফাভি আরও বলেন, “আমি মনে করি, আরেকটি যুদ্ধ হতে পারে, এবং তার পরে আর কোনো যুদ্ধ নাও হতে পারে।
 

Walton Ads