ইতালির সরকার দৃঢ়ভাবে অস্বীকার করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান–এর সেই দাবি, যেখানে বলা হয়েছিল দেশটিতে একজন ইহুদিবাদী ও তার ছেলের ওপর হামলা চালানো হয়েছে। জুলাইয়ের শেষদিকে প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, ‘এলি’ নামের এক ফরাসি ইহুদি ব্যক্তি ইহুদি টুপি পরার কারণে ফিলিস্তিনপন্থীদের হামলার শিকার হন।
কিন্তু তদন্তে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। দেখা যায়, এলি নিজেই আরবদের উদ্দেশে বর্ণবাদী গালাগাল করে সংঘর্ষ উসকে দেন। পরে এটিকে ইহুদি-বিদ্বেষী হামলা হিসেবে প্রচার করা হয়। ইতালীয় কর্তৃপক্ষ বলছে, এ ধরনের দাবি পুরোপুরি ভিত্তিহীন।
তবে বিশ্লেষকদের মতে, এ ঘটনাই দেখিয়ে দেয় কিভাবে ইসরায়েলি মিডিয়া ও কূটনৈতিক মহল ইহুদি-বিদ্বেষ বা Anti-Semitism-কে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অধিকৃত ফিলিস্তিনে ইহুদি অভিবাসন বাড়াতে বারবার ‘নির্যাতন’ ও ‘বিদ্বেষ’-এর গল্প প্রচার করা হয়।
পশ্চিমা গবেষণা বলছে, যেসব বছরে কথিত ইহুদি-বিদ্বেষী ঘটনার প্রচারণা বেশি হয়েছে, সেসব বছরেই ইসরায়েলে অভিবাসন বেড়েছে। ২০০০ থেকে ২০২১ পর্যন্ত তথ্য বিশ্লেষণ করলে এ প্রবণতা স্পষ্টভাবে ধরা পড়ে।
এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখে ইহুদি এজেন্সি ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কখনো প্রচারণা, ভয় ও প্রলোভন দেখিয়ে, আবার কখনো জোরপূর্বক ইহুদিদের ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়।