দক্ষিণ গাজায় বড়সড় হামলার পর এক হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
বুধবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় সেনাদের অভিযানে নিহত হয়েছেন হামাসের সামরিক শাখা নুখবা কোম্পানির কমান্ডার মুহাম্মদ নাইফ আবু শামালা।
ইসরায়েলি সেনারা দাবি করেছে, আবু শামালা ছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের একটি সেনা পোস্টে হামলার সঙ্গে জড়িত।
তবে ফিলিস্তিনের দিক থেকে এসেছে ভয়াবহ এক পরিসংখ্যান। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনীর আক্রমণে এখন পর্যন্ত ১৯ হাজারের বেশি শিশু সহ মোট ৬২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রায় দুই বছর ধরে চলা এই সংঘাতকে অনেক আন্তর্জাতিক মহলই গণহত্যা বলে আখ্যা দিচ্ছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করেছে, গাজায় শিশুদের জন্য এখন আর কোথাও কোনো নিরাপদ স্থান নেই।
এছাড়া, ইসরায়েলের অবরোধের কারণে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে।