আলাস্কার অ্যাঙ্কোরেজের অবসরপ্রাপ্ত দমকলকর্মী মার্ক ওয়ারেনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপহার দিয়েছেন ২২ হাজার ডলার মূল্যের নতুন ইউরাল মোটরসাইকেল। একটি টেলিভিশন সাক্ষাৎকার ভাইরাল হওয়ায় ওয়ারেনের ভাগ্য খুলে যায়। সম্মেলনের আগে তাঁর হাতে তুলে দেওয়া হয় মোটরসাইকেলের চাবি, যা রাশিয়ার প্রেসিডেন্টের ব্যক্তিগত উপহার হিসেবে ঘোষণা করা হয়েছে।
আলাস্কার অ্যাঙ্কোরেজের অবসরপ্রাপ্ত অগ্নিনির্বাপণ বিভাগের পরিদর্শক মার্ক ওয়ারেন পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত উপহার—a ১২ আগস্ট তৈরি হওয়া নতুন জলপাই-সবুজ ইউরাল গিয়ার আপ মোটরসাইকেল (সাইডকারসহ) যার মূল্য প্রায় ২৭ লাখ টাকা।
ওয়ারেনের ভাগ্য খুলে যায় একটি টেলিভিশন সাক্ষাৎকারের কারণে। মার্ক ইউরাল মোটরসাইকেলের যন্ত্রাংশ সংগ্রহের অসুবিধা এবং সোভিয়েত আমলের মোটরবাইক নিয়ে অভিজ্ঞতা জানাতে গিয়ে রাশিয়ার টেলিভিশন চ্যানেলের নজরে আসেন। তার সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পরই পুতিনের সফরসঙ্গীরা তাঁকে উপহারটি দেন।
ওয়ারেন সিএনএনকে বলেন, “পুরো বিষয়টাই হঠাৎ ভাইরাল হয়ে গেছে। আমি একেবারেই সাধারণ মানুষ। শুধু একটি পুরনো ইউরালে চড়ার জন্য সাক্ষাৎকার নিলেন তাঁরা।”
১৫ আগস্ট সম্মেলনের দুই দিন আগে এক সাংবাদিক ফোন করে মোটরসাইকেলের খবর দেন। প্রথমে ওয়ারেন ভেবেছিলেন কেউ মজা করছে বা প্রতারণা করছে। তবে সম্মেলন শেষে অ্যাঙ্কোরেজের একটি হোটেলের পার্কিং লটে ছয়জন রাশিয়ার প্রতিনিধি বাইকের পাশে দাঁড়িয়ে তাঁকে চাবি তুলে দেন।
ওয়ারেন বাইক পরীক্ষা করতে চালিয়ে দেখেন, রাশিয়ার প্রতিনিধি তাঁর পেছনে বসেন এবং একজন সাইডকারে। তিনি রয়টার্সকে বলেন, “পুরোপুরি আলাদা অনুভূতি। আমি বাক্রুদ্ধ—অসাধারণ! অনেক ধন্যবাদ।”
মার্ক জানান, রুশ দল শুধু কয়েকটি ছবি এবং সংক্ষিপ্ত সাক্ষাৎকার চেয়েছিল। তিনি যোগ করেন, “আমি চাই না কেউ আমাকে ঘৃণা করুক। কারণ আমি রাশিয়ার তৈরি একটি মোটরসাইকেল পেয়েছি, এবং এটা আমার পরিবারের জন্যও।”