গাজায় অভিযান জোরদার করার মাঝেই বড় সংকটে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীতে এখন মারাত্মক জনবল সঙ্কট দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণ করতে বিদেশ থেকে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের ইহুদিদের নিয়োগের পরিকল্পনা করছে ইসরায়েল।

ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, প্রতি বছর ৬০০ থেকে ৭০০ বিদেশি সৈন্য আনার পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর। বিশ্লেষকদের মতে, স্থানীয় তরুণদের সেনাবাহিনীতে যোগদানের অনাগ্রহ এবং ইহুদিবাদীদের সামরিক মনোবল ভেঙে পড়ার স্পষ্ট প্রমাণ এই উদ্যোগ।

গাজায় যুদ্ধ চলতে থাকায় এ অবস্থাকে ইসরায়েলি সেনাদের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। জনবলের ঘাটতি মোকাবিলা করতে না পারলে দীর্ঘ মেয়াদে সেনা অভিযানের গতি অনেকটাই কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

Walton Ads