গাজা যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় অচলাবস্থা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি জানিয়েছেন—মধ্যস্থতাকারীরা প্রস্তাব দিলেও ইসরায়েল তাতে সাড়া দিচ্ছে না। তার ভাষায়, “বল এখন ইসরায়েলের কোর্টে, কিন্তু মনে হচ্ছে তেল আবিব কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে চায় না।”

তিনি মঙ্গলবার বলেন, “গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। তবে ইসরায়েল এখন পর্যন্ত কোনো পরিকল্পনার প্রতিই ইতিবাচক সাড়া দেয়নি। তাই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাই।”

কাতারি মুখপাত্র আরও বলেন, “মিশর বা কাতার—আলোচনা কোথায় হচ্ছে তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো হামাস যেটাতে রাজি হবে এবং ইসরায়েলও তাতে সম্মত হবে।”

তার মতে, ইসরায়েলি আক্রমণের মাত্রা আরও বেড়েছে এবং এতে কোনও ইতিবাচক ফলাফল আসবে না।
এদিকে মঙ্গলবার ইসরায়েলের বিভিন্ন এলাকায় বন্দীদের পরিবারের নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। বিশেষ করে তেল আবিবে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। তারা বন্দীদের ফেরত আনা ও গাজা যুদ্ধের অবসান দাবি করেন।

বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের ওপর আক্রমণ চালাচ্ছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করছে।

বন্দীদের পরিবার অভিযোগ করেছে—নেতানিয়াহু কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য ইসরায়েলি বন্দীদের বলি দিচ্ছেন। এক বন্দীর মা আইনফ সেঙ্গাভকার ক্ষোভ প্রকাশ করে বলেন:
“নেতানিয়াহু শান্তিচুক্তি হতে দিচ্ছেন না। আমি সকল ইসরায়েলিকে রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।
 

Walton Ads