রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবারও নতুন মোড় নিয়েছে। ইউক্রেন স্বীকার করেছে, রুশ সেনারা নিপ্রোপেত্রভস্ক অঞ্চলে প্রবেশ করেছে এবং সেখানে অবস্থান গড়ার চেষ্টা করছে। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তা ভিক্টর ত্রেহুবভ বিবিসিকে জানান, এটাই প্রথমবার এত বড় আকারে এই অঞ্চলে হামলা চালানো হলো। রাশিয়া এর আগে থেকেই দাবি করে আসছিল তারা ওই এলাকায় প্রবেশ করেছে, এবার ইউক্রেনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত হলো।