বিদেশি বিনিয়োগকারী ও পেশাজীবীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে সৌদি আরব। দেশটির রেসিডেন্সি প্রোগ্রাম, যা সবাই ‘সৌদি গ্রিন কার্ড’ নামে চেনে, বিদেশিদের স্পন্সর বা কফিল ছাড়াই আজীবন বসবাস, কাজ ও ব্যবসার স্বাধীনতা দিচ্ছে। এই উদ্যোগ এসেছে সৌদির ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে, যার লক্ষ্য অর্থনীতি শক্তিশালী করা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা।

সুবিধাগুলো কী?

যদি আপনি এই প্রোগ্রামের আওতায় যান, তাহলে পাবেন—

পরিবার নিয়ে সৌদিতে বসবাসের সুযোগ

নিজস্ব ব্যবসা শুরু করার স্বাধীনতা বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

সৌদিতে সম্পত্তি কেনার সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকা বাদে)

নিজের দেশ থেকে অবাধে যাতায়াতের সুবিধা

স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ

রেসিডেন্সির ধরণ ও খরচ

স্থায়ী রেসিডেন্সি: এককালীন ৮ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৫৯ লাখ)। এটি আজীবন বৈধ থাকবে।

নবায়নযোগ্য রেসিডেন্সি: প্রতি বছর ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লাখ), যা প্রতিবছর নবায়ন করা যাবে।

কারা আবেদন করতে পারবেন?

বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে

বৈধ পাসপোর্ট থাকতে হবে

শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং অপরাধমুক্ত হতে হবে

বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে

আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হবে

কীভাবে আবেদন করবেন?

১. অফিসিয়াল ওয়েবসাইট pr.gov.sa
-এ প্রবেশ করুন
২. অ্যাকাউন্ট খুলে অনলাইন ফর্ম পূরণ করুন
৩. প্রয়োজনীয় ডকুমেন্ট (পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করুন
৪. অনলাইনে নির্ধারিত ফি জমা দিন
৫. আবেদন অনুমোদনে ১–৩ মাস সময় লাগতে পারে

কিছু গুরুত্বপূর্ণ বিষয়

রেসিডেন্সি পেলেও সন্তানেরা স্বয়ংক্রিয়ভাবে এই সুযোগ পাবে না

মক্কা, মদিনা ও সীমান্ত এলাকায় কোনো সম্পত্তি কেনা যাবে না

নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে

 

Walton Ads