ভারতের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে মুসলিম বিদ্বেষের খবর বাড়লেও, আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, ইসলাম ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং থাকবে। তিনি মুসলিমদের সঙ্গে পারস্পরিক আস্থা ও ঐক্যের মাধ্যমে সম্মিলিত সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। ভাগবত নাগরিক মুসলিমদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রিত রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন।
নয়াদিল্লিতে সংস্থার শতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে তিনি বলেন, “যারা মনে করে ইসলাম থাকবে না, তারা হিন্দু দর্শন বোঝে না। উভয় পক্ষে বিশ্বাস থাকলে সংঘাতের অবসান সম্ভব।” তিনি নাগরিক মুসলিমদের চাকরি দেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়ে বলেছেন, “যদি চাকরি দেওয়া হয়, তাহলে দেশের নাগরিকদের আগে দিন। বাইরে থেকে আসা ব্যক্তিদের নয়।”
অনুপ্রবেশ বন্ধ ও জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রসঙ্গে ভাগবত বলেন, “প্রতিটি ভারতীয় পরিবারের তিনটি সন্তান হওয়া উচিত, তার বেশি নয়।” ধর্মীয় উৎসবের সময় সংবেদনশীলতাকে সম্মান জানানোর কথাও উল্লেখ করেছেন।
তিনি আরও যোগ করেছেন, পারস্পরিক আস্থা, ঐক্য এবং দেশের নাগরিকদের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গিই ভারতের সামাজিক সমন্বয় ও স্থিতিশীলতার চাবিকাঠি।