গাজার শিশুদের হাসি ম্লান, পাখির গান হারিয়ে গেছে, আর আকাশে বিরামহীন ড্রোনের ভোঁ ভোঁ শব্দ যেন মানুষের মনের ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু এই যন্ত্রণা থেকে পালানোর পথ খুঁজে বের করেছেন গাজার সংগীতশিক্ষক আবু আমশা। তিনি ড্রোনের ভন ভনকে শ্রুতিমধুর সুরে রূপান্তর করেছেন।

শব্দের সঙ্গে সুর মিলিয়ে গান তৈরি করে তিনি তা ইনস্টাগ্রামে আপলোড করছেন। তিনি বলেন, ‘শিশুরা ক্লান্ত, বিরক্ত—তাদের কথা শুনে আমি ভাবলাম, এই শব্দটাকেই আমরা ভালো কিছুতে রূপান্তর করব।’ এই গান যুদ্ধের ভয়ঙ্করতা নিয়ে প্রতিবাদের একটি নতুন মাধ্যম, যা গাজার কষ্টকে শিল্পের ভাষায় প্রকাশ করছে।

 

Walton Ads