ভারতের সংসদ সদস্য মহুয়া মৈত্র সম্প্রতি ক্ষমতাসীন বিজেপি সরকারের দিকে তীব্র আঙুল তুলেছেন। তিনি বলেন, “এই প্রথম কোনো সরকার দেখলাম, যারা বাংলাদেশিদের মন্দ বা দুষ্ট হিসেবে চিহ্নিত করছে।” মৈত্রের মতে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভাষা, সংস্কৃতি এবং মানুষিকতায় এক, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও আজও সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, “বিজেপি নেতারা বারবার ‘অনুপ্রবেশকারী’ শব্দ ব্যবহার করছেন। কিন্তু ভারতের সীমান্ত রক্ষা দায়িত্বে রয়েছে পাঁচটি বাহিনী, যার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্রমন্ত্রীর। অনুপ্রবেশ হলে দায়িত্বও তাদের।”

মহুয়া মৈত্র এই মন্তব্য করেছেন ২৬ আগস্ট, নদীয়া জেলার কৃষ্ণনগরে জমির পাট্টা বিলি অনুষ্ঠানের সময়। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে, যা দেশ-বিদেশের আলোচনায় স্থান করে নিয়েছে।

 

Walton Ads